শিক্ষক-কর্মচারীদের ঈদ উত্সব ভাতার চেক হস্তান্তর

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:৪৩

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উত্সব ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে সংশ্লিষ্ট উত্সব ভাতার সরকারি অংশ উঠাতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়েছে।