মাঠে হঠাৎ লুটিয়ে পড়লেন ঢাকা ক্যাপিটালসের কোচ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু করবে ঢাকা ক্যাপিটালস। শনিবার (২৭ ডিসেম্বর) ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে ওয়ার্ম আপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় মাঠে উপস্থিত ছিলেন কোচিং স্টাফের সদস্যরা।

এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী। এ সময় তাকে ঘিরে জটলাও তৈরি হয়। মাঠে মাহবুব আলীকে সিপিআর দিতে দেখা গেছে।

যদিও এখন পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

তবে মাহবুব আলী সিলেটের আল হারামাইন হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুব আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকার টিম ম্যানেজমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট একজন।

ইত্তেফাক/জেডএইচ