সড়কটি সংস্কার করুন

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:৪৭

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় মধ্যপাড়া থেকে মতির বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়কের দুর্দশা লিখে বোঝানো যাবে না। হাজার খানাখন্দে ভরা সড়কটিতে অল্প বৃষ্টিতেই হাঁটুসমান কাদা হয়ে যায়। রিকশাওয়ালারা দ্বিগুণ ভাড়াতেও আসতে চায় না এই রাস্তায়। এ রাস্তা দিয়ে যাতায়াত করেন পাঁচ গ্রামের স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ। রাস্তাটি দ্রুত সংস্কারের মধ্যমে ব্যবহারোপযোগী করে পাঁচ গ্রামের মানুষের দুর্ভোগ ঘোচাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নাঈম আহসান

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ