সেনাবাহিনী প্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল আজিজ আহমেদ সম্প্রতি কেক কেটে ব্যাংকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর এ্যাডজুট্যান্ট জেনারেল ও ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীসহ পরিচালকরা উপস্থিত ছিলেন