ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং ব্যাংক কলোনি এলাকায় নিজ বাসার দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বৃহস্পতিবার এবাদুল হক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশ জানায়, নিহত এবাদুল হকের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ছৈলাবুনিয়া গ্রামে।
