রাজধানীতে অজ্ঞান পার্টির ৪০ সদস্য গ্রেফতার

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০০:০৭

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ৪০ সদস্য গ্রেফতার হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় চেতনানাশক ট্যাবলেট, ট্যাবলেট মিশ্রিত খেজুর, হালুয়া ও জুস উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, ডিবি দক্ষিণ বিভাগ ১৯ জন, ডিবি পশ্চিম বিভাগ সাতজন ও সিরিয়াস ক্রাইম বিভাগ ১৪ জন অজ্ঞান পার্টির সদস্যকে আটক করে।