রোহিঙ্গা সংকট সমাধানে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০০:৩৮

রোহিঙ্গা সংকট সমাধানে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বৃহস্পতিবার ব্যাংককে থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদোনাইয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনে যোগ দিতে গতকাল থাইল্যান্ড গেছেন পররাষ্ট্রমন্ত্রী। থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদোনাইয়ের সঙ্গে বৈঠকে মোমেন বলেন, রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের চেয়ার থাইল্যান্ডের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত শুধু আশ্রয় দেওয়া দেশের জন্য নয় বরং এ অঞ্চলের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। 

ড. মোমেন আজ শুক্রবারথাইল্যান্ডে আয়োজিত আসিয়ান রিজিওনাল ফোরামের ২৬তম সম্মেলনে যোগ দেবেন।