ইবোলা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর শহর গোমার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে রুয়ান্ডা। গোমায় ইবোলায় দুইজনের মৃত্যুর পর তৃতীয় আরেকজন সংক্রমিত হওয়ার খবর এলে বৃহস্পতিবার সেখানে সব মানুষের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। কঙ্গোয় গতবছর ইবোলায় ১৮শ’র বেশি মানুষ মারা গেছে।
