ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে তিনি হলফনামাও দাখিল করেছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, তারেক রহমান সবচেয়ে কম সম্পদের প্রার্থী। তার নামে কোনো গাড়ি, বাড়ি, জমি, ফ্ল্যাট বা যানবাহন নেই। তার পেশা ব্যবসা উল্লেখ করেছেন এবং মোট সম্পদ দেখানো হয়েছে ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকা। হাতে নগদ অর্থ নেই।
সম্পদের বিবরণ
-
ব্যবসা থেকে বার্ষিক আয়: ৪.৫ লাখ টাকা
-
ব্যাংকে জমা: ডাচ বাংলা ব্যাংকে ৮,৮৫৫ টাকা
-
শেয়ারবাজার বিনিয়োগ: নেই
-
সোনার মালিকানা: নেই
-
আগ্নেয়াস্ত্র ও বিমা: নেই
-
কৃষি ও অকৃষি জমি: নেই
-
ঋণ: নেই
-
২০২৫-২৬ অর্থবছরের আয়কর: মাত্র ৫ হাজার টাকা
তরুণ প্রার্থী তার সম্পদের অপ্রতুলতার ব্যাখ্যায় বলেন,
“আমার বাবা-মায়ের সম্পদ আছে, কিন্তু তারা এখনো আমার নামে কিছু দেয়নি। শ্বশুরের সম্পদও আমার স্ত্রীর নামে নেই। আল্লাহর রহমতে সবাই বেঁচে আছেন। আমার নামে সম্পদ হস্তান্তরের সময় হয়নি।”
ঢাকা-১২ আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, যার মধ্যে রয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর। এই নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন আমজনতার তারেক রহমান।
