ভেনেজুয়েলা ভ্রমণের বিরুদ্ধে নাগরিকদের সতর্ক করলো রাশিয়া

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:৩৬

ভেনেজুয়েলা ভ্রমণ না করার বিষয়ে নাগরিকদের পরামর্শ দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটকের পর সোমবার (৫ জানুয়ারি) এই পরামর্শ দেওয়া হলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কারাকাসে অবস্থিত রাশিয়ান দূতাবাস এবং অর্থনীতি মন্ত্রণালয় উভয়ই একই ধরণের বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে 'ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন সশস্ত্র আগ্রাসন এবং বারবার আক্রমণের হুমকির কারণে' রাশিয়ানদের ভেনেজুয়েলা ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করা হয়।

রাশিয়া দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছে- যার মধ্যে রয়েছে জ্বালানি সহযোগিতা, সামরিক সম্পর্ক এবং উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ।

মস্কো বছরের পর বছর ধরে কারাকাসকে কূটনৈতিকভাবে সমর্থন করে আসছে, কারণ উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগ আরও গভীর করার চেষ্টা করছে।

ইত্তেফাক/এসকে