হলফনামার তথ্যে সন্দেহ হলে জানাতে বলল দুদক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:৪০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) সম্পত্তির বিবরণ দিয়েছেন প্রার্থীরা। হলফনামায় দেওয়া সম্পত্তির বিবরণে কোনো প্রার্থীর সম্পত্তির তথ্য সন্দেহজনক মনে হলে জানানোর অনুরোধ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।

সোমবার (৫ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের হলফনামায় সম্পত্তির বিবরণ আছে। কারো সম্পত্তির তথ্য সন্দেহজনক মনে হলে সেটা বের করে আমাদের জানানোর জন্য ইসিকে অনুরোধ জানিয়েছি।’ 
আব্দুল মোমেন বলেন, ‘দুর্নীতি কোনো আপসযোগ্য বিষয় নয়। দুদকের নতুন গেজেটে আপসের বিষয় থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।’ 

ইত্তেফাক/এনএ