দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, 'আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন জেলায় বানভাসি মানুষের জন্য ভিজিএফ প্রকল্পের আওতায় চাল ও স্থানীয় সাংসদের সুপারিশে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।' শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ায় পুলিশে কনস্টেবল পদে নতুন নিয়োগ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'বন্যায় দেশের ২৮টি জেলা কবলিত হয়েছে, সেখানে আগাম ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। পাশাপাশি প্রায় জেলায় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।'
আরও পড়ুন: দুই ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
সাভার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। অনুষ্ঠানের সাভার উপজেলা থেকে নিয়োগপ্রাপ্ত ২৯ জন নারী সদস্যসহ ৩০৯ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
ইত্তেফাক/জেডএইচডি
