ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা প্রয়োজন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২২:১০

কেন্দ্র দখল, জোর করে ব্যালটে সিল মারা ইত্যাদি নির্বাচন অনুষ্ঠানে বড় সমস্যা। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন একান্ত প্রয়োজন। এজন্য প্রতিটি কেন্দ্রে যেখান থেকে ভোটারদের ব্যালট পেপার দেওয়া হবে সেখানে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি। এবং নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে তার সংযোগ ও রেকর্ড করে রাখার ব্যবস্থা করা, সেসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঐ এলাকায় যারা ভ্রাম্যমাণ দায়িত্ব পালন করবে তাদের সঙ্গে সংযোগ রাখা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. ইয়াছিন মজুমদার

শ্রীরামপুর, নাঙ্গলকোট, কুমিল্লা