গণিত
উপাত্ত বিন্যস্তকরণ
১. উপাত্ত কাকে বলে?
উত্তর : কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংখ্যাবাচক পরিমাপকে উপাত্ত বলে।
২.অবিন্যস্ত উপাত্ত কী?
উত্তর : যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না সেগুলো অবিন্যস্ত উপাত্ত।
৩.বিন্যস্ত উপাত্ত কী?
উত্তর : যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে সাজানো থাকে সেগুলো বিন্যস্ত উপাত্ত।
৪.ট্যালি চিহ্ন ব্যবহারের নিয়ম লেখ।
উত্তর : ঘটন সংখ্যা বা গণসংখ্যার সমান পরিমাণ ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়। প্রথম চারটি ট্যালি চিহ্নের পর পঞ্চম ট্যালি বসানোর বেলায় পঞ্চম চিহ্নটি আলাদাভাবে পাশে না বসিয়ে চারটি চিহ্ন জুড়ে আড়াআড়িভাবে দেওয়া হয়।
৫.লেখচিত্রের ব্যবহার লেখ।
উত্তর : প্রদত্ত তথ্য ও সংগৃহীত উপাত্ত সহজে বোঝার ও দৃশ্যমান করার জন্য লেখচিত্র একটি কার্যকর মাধ্যম।
৬.বাংলাদেশের আয়তন কত?
উত্তর : বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
৭. জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?
উত্তর : কোনো এলাকায় গড়ে প্রতি বর্গকিলোমিটারে যত লোক বাস করে সেই সংখ্যা হলো ঐ এলাকার জনসংখ্যার ঘনত্ব।
৮. ২০১১ সালে বাংলাদেশের লোকসংখ্যা কত ছিল?
উত্তর : ২০১১ সালে বাংলাদেশের লোকসংখ্যা ছিল প্রায় ১৪ কোটি ২৩ লক্ষ।
৯.৭ এর ক্ষেত্রে ট্যালি চিহ্ন আড়াআড়িভাবে জুড়ে দেওয়া অংশ কয়টি?
উত্তর : ১টি।
১০.ঘটন সংখ্যা ২২ এর ট্যালি চিহ্ন আড়াআড়িভাবে জুড়ে দেওয়া অংশ কয়টি হবে?
উত্তর : ৪টি।
১১. ২৯ ঘটন সংখ্যা হলে এর ট্যালি চিহ্ন না জোড়া অংশ কয়টি?
উত্তর : ৪টি।
১২. একটি ছকের তথ্য অনুসরণে অঙ্কিত স্তম্ভলেখের প্রকৃতি কীরূপ হয়?
উত্তর : আয়তাকার।
১৩.আয়তাকার স্তম্ভ লেখচিত্রে কীরূপে অবস্থান করে?
উত্তর : লম্বভাবে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
গত বৃহস্পতিবারের পর
৪. কাঠামোবদ্ধ প্রশ্ন (যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও): ৬´৮= ৪৮
ক. মুক্তিযুদ্ধ কাকে বলে? স্বাধীনতা যুদ্ধে পাকসেনারা আত্মসমর্পণ করেছিল কেন?
মুক্তিযুদ্ধের চারটি তাত্পর্য লিখ।
খ.অপারেশন সার্চলাইট কী? অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিল কেন? অপারেশন সার্চলাইটের চারটি ফলাফল লেখ।
গ. বুদ্ধিজীবী কারা? ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন? পাঁচটি বাক্যে লিখ।
ঘ. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? পলাশীর যুদ্ধের মূল চক্রান্তকারী কারা? এ যুদ্ধের চারটি ফলাফল লিখ।
ঙ.ঊনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে কেন? বৃটিশ শাসন আমলে বাংলার শিক্ষা ব্যবস্থার উপর পাঁচটি প্রভাব লিখ।
চ. মুজিবনগর সরকার কবে কোথায় গঠন করা হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের পাঁচটি ভূমিকা লিখ।
ছ.সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? সিপাহি বিদ্রোহে বাংলার পাঁচটি ভূমিকা লিখ।
জ. মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড়ের পাঁচটি নিদর্শনের বর্ণনা দাও।
ঝ.ওয়ারি বটেশ্বরে খনন কার্য পরিচালিত হয়েছিল কেন? ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন?
ঞ.বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়ার পাঁচটি প্রয়োজনীয়তা লিখ।
বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ,
সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
সুস্থ জীবনের জন্য খাদ্য
১. কোন খাদ্য দেহের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে?
উ: সুষম খাদ্য।
২. মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য ও পুষ্টির চাহিদা কেমন হয়?
উ: কম-বেশি হয়।
৩. শরীরে সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন কেন?
উ: সুস্থ ও সবল থাকার জন্য।
৪. প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীরের কী হয়?
উ: শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগে আক্রান্ত হয়।
৫. শরীরের কর্মক্ষমতা হ্রাস পায় কেন?
উ: প্রয়োজনীয় পুষ্টির অভাবে।
৬. শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয় কেন?
উ: অপুষ্টিজনিত কারণে।
৭. অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে কী সমস্যা হতে পারে?
উ: ওজনজনিত সমস্যা।
৮. কাদের বেশি পরিমাণে খাবার প্রয়োজন হয়?
উ: যারা শারীরিক পরিশ্রম করে।
৯. কী অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হয়?
উ: বয়স ও কাজের ধরণ।
১০. সুষম খাদ্য গ্রহণ বলতে কী বোঝ?
উ: সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করাকে বোঝায়।
