স্মরণীয় পঙক্তি

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২০:০০

মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে

মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।

        প্রাণ  রবীন্দ্রনাথ ঠাকুর

এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;

জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে

চলে যেতে হবে আমাদের।

          ছাড়পত্র  সুকান্ত ভট্টাচার্য

গাহি সাম্যের গান-

মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান্

নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতী,

সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

          মানুষ  কাজী নজরুল ইসলাম