গত ৩০ নভেম্বর দিবালোকে ব্রাহ্মণবাড়িয়া শহরের সমবায় মার্কেটের সামনে থেকে তিন যুবক এক সাংবাদিককে ভাই বলে আড়ালে ডেকে নিয়ে তার মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে যায়। কিছুদিন আগেও একই কায়দায় একই জায়গায় আমার এক আত্মীয়র কাছে থেকে বিশ হাজার টাকা, এন্ড্রয়েড মোবাইল ফোন, স্বর্ণের আংটি ছিনিয়ে নেয় তিন দুর্বৃত্ত। গত ১৭ অক্টোবর সদর মডেল থানা ভবনের কাছে খালপাড় সেতুর সামনে এক যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। বিভিন্ন পত্রিকায় ফলো-আপ বক্সে সংবাদটি আসে। এইসব খবর আমাদের মনে আতঙ্কের সৃষ্টি করছে। আমরা যখন জেলা শহরে যাই তখন ছিনতাই আতঙ্কে ভুগি। আমরা এর প্রতিকার চাই। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম. মনসুর আলি
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
