একটি মানবিক আবেদন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২২:১১

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ২০০৬ পর্যন্ত স্বল্পমূল্যে পারিবারিক রেশন দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে রেশন প্রথা বন্ধ করে জনপ্রতি দেওয়া হতো ২১৮ টাকা রেশন মানি। বর্তমানে এই টাকার পরিমাণ বেড়েছে—জনপ্রতি দেওয়া হয় ৪১৮ টাকা। পেনশনের টাকার পরিমাণ নগণ্য। বর্তমান বাজার-মূল্যের সঙ্গে পুনর্বিবেচনা করে ঐ টাকা বাড়ানো অথবা পুনরায় রেশন প্রথা চালু করা হোক। রেশনের টাকার পরিমাণ না-বাড়ানো এবং রেশনব্যবস্থা চালু না-থাকায় তাঁদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম হামিদ

সার্জেন্ট (অব), বাংলাদেশ বিমান বাহিনী