শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির পে-অর্ডার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২২:১১

প্রত্যেক বছর এই সময়ে বিভিন্ন স্কুল-কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা পত্র-পত্রিকায় দেখে থাকি। বড়োই পরিতাপের বিষয় যে, প্রত্যেক নিয়োগ বিজ্ঞপ্তিতে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট বাবদ কোথাও ৩০০ থেকে ৫০০ আবার কোথাও ১০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত চাওয়া হয়। যারা চাকরিপ্রার্থী তারা এমনিতেই বিপদগ্রস্ত, তার ওপর এই টাকা তাদের জন্য ‘মরার উপর খাড়ার ঘা’-এর মতো। মুনাফাখোর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের ওপর অযৌক্তিক টাকার বোঝা চাপিয়ে দিয়ে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এহেন অন্যায় অবশ্যই বন্ধ করা দরকার। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এইচ এম জাহীদুল বাশার

মালিবাগ, ঢাকা