গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫তম মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল আলোচনা সভা, মহান এ নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল।
সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার মাজারে সকাল ৮টায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন ও আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া মহিলা আওয়ামী লীগ, যুবলীগ মহানগর উত্তর, যুবলীগ মহানগর দক্ষিণ, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, জাতীয় গণতান্ত্রিক লীগ, বিশ্ব বাঙ্গালী সম্মেলনসহ বিভিন্ন সংগঠন তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।
জেপি’র শ্রদ্ধা নিবেদন
গতকাল সকাল ৮টায় জাতীয় পার্টির (জেপি) পক্ষ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ কর্মসূচিতে জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলামসহ জেপি’র নেতারা অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেপি’র প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম. সালাহ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ও যুব সংহতির সভাপতি অ্যাডভোটেক এনামুল ইসলাম রুবেল, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ছাত্র বিষয়ক সম্পদক ও যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম খান, যুগ্ম প্রচার সম্পাদক মঞ্জুর হাবিব মঞ্জু প্রমুখ।
জাতীয় যুব সংহতির নবনির্বাচিত কমিটির পক্ষ হতেও পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক মাহফুজ আলম, সহ-সভাপতি মঞ্জুর হাবিব মঞ্জু, ব্যারিস্টার আলবার্ট বাড়ই, জাতীয় যুব সংহতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নাজমুল হুদা, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম বিপ্লব, শেখ মাসুদুর রহমান রানা, যুব সংহতির কেন্দ্রীয় নেতা মঞ্জুর আলম, মোঃ আমিন উদ্দিন, এমএ করিম সিকদার, জোবায়রুল ইসলাম মঞ্জু, জব্বার আহমেদ (রেজা) প্রমুখ।
