হেমায়েতউল্লাহ আওরঙ্গজেবের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:০১

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং অভিজ্ঞ রাজনীতিক প্রয়াত কে এম হেমায়েতউল্লাহ আওরঙ্গজেবের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। তার মৃত্যুবার্ষিকীতে আজ শনিবার বাদ আসর তার ঢাকার ৩৭৮/১, ফ্রি স্কুল স্ট্রিট, পুকুরপাড়ের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ৭ আগস্ট দুপুরে প্রয়াতের জন্মস্থান শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।