চট্টগ্রামে ময়লার ডিপোর পাশে মিললো বস্তাবন্দী মরদেহ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৫:৩৬

চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকার ময়লার ডিপোর পাশের ড্রেন থেকে একটি বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে অজ্ঞাত পরিচয়ের ওই মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পকেট থেকে অটোরিকশার চাবি পাওয়া গেছে বলে জানিয়েছে ‍পুলিশ। তাই ধারণা করা হচ্ছে তিনি একজন অটোরিকশাচালক ছিলেন।

বন্দর থানার ওসি আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে, তিনি অটোরিকশাচালক। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। কী কারণে, কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে।

ইত্তেফাক/এপি