গৌরনদীতে ট্রাক উল্টে ৫টি গরুর মৃত্যু, ২ জন আহত

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:০২

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর মদিনা স্ট্যান্ডের কাছে গতকাল শুক্রবার সকালে গরু বোঝাই ট্রাক উল্টে ৫টি গরু মারা গেছে। এ সময় গরুর এক ব্যাপারী ও রাখাল আহত হয়েছেন। বরিশালের চরমোনাই গ্রামের গরু ব্যবসায়ী সৈয়দ মোস্তফা জানান, বৃহস্পতিবার গরু ব্যাপারি  চুয়াডাঙ্গার শিয়ালমারা গো-হাট থেকে ২২ লক্ষ টাকা দিয়ে ১৮টি ষাড় গরু কিনে ট্রাকযোগে বরিশাল আসছিল। শুক্রবার সকাল ৬টার দিকে গৌরনদীর মদিনা স্ট্যান্ডের কাছে গরু বোঝাই ট্রাক পৌঁছলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।