গাইবান্ধায় ডেঙ্গু রোগী বৃদ্ধি পেয়ে ১১

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:০৬

গাইবান্ধায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার পর্যন্ত মোট ১১ জন রোগী শনাক্ত হয়েছে। 

গাইবান্ধার সিভিল সার্জন আবু হানিফ জানান, এর মধ্যে বর্তমানে ৪ জন রোগী গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ১১ জন ঢাকায় লেখাপড়া, চাকরি কিংবা বেড়াতে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গাইবান্ধায় এসে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধিতে শহরে মাইকিং করা হচ্ছে।

গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির গাইবান্ধায় এডিস মশার অস্তিত্ব নেই জানিয়ে বলেন, ‘আমরা এখানে এডিস মশার অস্তিত্ব খুঁজে পাইনি। স্থানীয় কিছু মানুষ ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসে গাইবান্ধায় নিজ এলাকায় চিকিৎসা নিচ্ছেন।’

আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে

তিনি আরও জানান, গত এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন রাস্তা-ঘাট, নর্দমা পরিস্কার করা হয়েছে। এছাড়া শহরের ডেভিট কোম্পানিপাড়া, সরকারপাড়া, সুখনগর, বানিয়ারজান, পুবপাড়া এলাকায় মশার ওষুধ ছিটানো হয়েছে। 

ইত্তেফাক/নূহু