‘সবাই শূন্য থেকে শুরু করবো’, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:১৩

রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলভারো আরবেলোয়া গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে বলেছেন, এখন সময় নতুন অধ্যায়ের সূচনা করার। তিনি খেলোয়াড়দের সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেছেন এবং স্মরণ করেন তার দলে এমন খেলোয়াড় আছেন, যাদের ছয়টি ইউরোপীয় কাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে।

মাদ্রিদের সাবেক কোচ জাবি আলোনসোর অধীনে কঠিন মৌসুম পার হওয়ার পর আরবেলোয়া সোমবার দলের দায়িত্ব গ্রহণ করেন। এর একদিন আগে জেদ্দায় সুপারকাপ ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ ব্যবধানে হারের মধ্য দিয়ে দল আসে।

আরবেলোয়া বলেন, ‘এখন সবাই শূন্য থেকে শুরু করছে। এটি শুধু আমার জন্য নয়, প্রতিটি খেলোয়াড়ের জন্য নতুন সূচনা। আমাদের দলে অনেক অভিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড় আছে। যারা ছয়বার ইউরোপীয় কাপ জিতেছে, তাদের উপস্থিতি আমরা ভুলতে পারি না।’

তিনি যোগ করেছেন, ‘ভিনিসিয়াসের মতো তারকা খেলোয়াড়দের পাশে পাওয়া সত্যিই ভাগ্য। আমরা চাই তাকে সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখব।’

আরবেলোয়া এই কোচিংয়ে ফিরলে ফিটনেস কোচ আন্তোনিও পিন্টুস ও প্রথম দলে যুক্ত হচ্ছেন। আর্বেলোয়া বলেন, ‘পিন্টুসের অভিজ্ঞতা আমাদের বড় সহায়ক হবে। তিনি খেলোয়াড়দের ভালোভাবে চেনেন এবং ফিটনেস ক্ষেত্রে বিশ্বসেরা।’

মরিনহোর মতো কোচিং স্টাইল অনুকরণ করবেন কি-না জিজ্ঞেস করলে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি শুধু নিজস্ব শৈলীতে কাজ করব। ব্যর্থতার ভয় নেই, তবে অন্য কাউকে অনুকরণ করলে সাফল্য নিশ্চিত হবে না।’

এই মৌসুমে আরবেলোয়া তিনটি ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে দায়িত্ব নিচ্ছেন: লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে। তিনি স্পষ্ট করে বলেছেন, এটি একটি নতুন সূচনা, নতুন শক্তি এবং সবাইকে শূন্য থেকে শুরু করতে হবে।’

 

ইত্তেফাক/কেএইচ