পাসওয়ার্ড জটিলতা: পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৩

পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড–সংক্রান্ত জটিলতা সমাধানে নিবন্ধিত ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য একাধিক হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড রিসেট করার জন্য ভোটারদের কল সেন্টারের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কল সেন্টার সেবা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। 

হটলাইন নম্বর হচ্ছে- +৮৮০৯৬১০০০০১০৫। হোয়াটসঅ্যাপ নম্বর - +৮৮০১৩৩৫১৪৯৯২০, +৮৮০১৩৩৫১৪৯৯২৩-৩২, +৮৮০১৭৭৭৭৭০৫৬২।

আগামী ১২ ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ লাখ ৬৮৩ জন। তারা ২১ থেকে ২৫ জানুয়ারি পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ডাকযোগে ফেরত পাঠাবেন।

 
ইত্তেফাক/এমএস