কিশোরগঞ্জে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:২৮

পুকুরে গোসল করতে নেমে সৌরভ মিয়া ১৪ নামের এক স্কুলছাত্রের মৃত্য হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি মাস্টারপাড়া গ্রামে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে উত্তর দুরাকুটি কুদরুতিয়া দাখিল মাদ্রাসা মাঠে উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া একাদশ ও উত্তর দুরাকুটি মাস্টারপাড়া একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। খেলা শেষে পশ্চিমপাড়া একাদশ চলে গেলে মাস্টারপাড়া একাদশের খেলোয়াড়েরা মাদ্রাসার সামনে পুকুরে গোসল করতে নামে। গোসল করার সময় কুদরুতিয়া দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী পেয়ারুল ইসলামের ছেলে ও কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সৌরভ মিয়া পানিতে তলিয়ে যায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান বলেন, খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় সৌরভকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেল ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।