৬৫ বলে ১১০ রানে অপরাজিত দুর্দান্ত এক ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় সিডনি থান্ডার। এমন দুর্দান্ত ইনিংস খেলেও নায়ক হতে পারেননি। ওয়ার্নার। এই ম্যাচের সব আলো কেড়েছেনস্টিভেন স্মিথ।
সিডনি থান্ডারের ব্যাটিং ইনিংস শেষে সিডনি সিক্সারের হয়ে তাণ্ডব চালিয়েছেন স্মিথ। ৪২ বলে ঠিক ১০০ রান করে আউট হন তিনি। ৯টি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান স্মিথ। এতেই ১৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় সিডনি সিক্সার।
স্মিথের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের দিনে আরও একটি রেকর্ড হয়েছ এ বিগ ব্যাশে। এক ওভারে সর্বোচ্চ রান তোলার রেকর্ড বদলে দিয়েছেন স্মিথ। রায়ান হ্যাডলির করা ১২তম ওভারে উঠেছে ৩২ রান, যেখানে স্মিথ ৪টি ছয়ের পাশাপাশি একটি চার মেরেছেন। একটি বল নো ও একটি বল ওয়াইড হয়েছিল।
তবে অল্পের জন্য বিগ ব্যাশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে নাম তোলার সুযোগ হাতছাড়া হয় স্মিথের। যা যৌথভাবে ক্রেগ সিমন্স ও মিচেল ওয়েনের দখলে। ২০১৪ সালে সিমন্স ও গত বছর ওয়েন ৩৯ বলে সেঞ্চুরি করেন।
৩৮ বলে সেঞ্চুরি পূরণ করার জন্য মাত্র ২ রান দরকার ছিল স্মিথের, কিন্তু নিতে পারেন মাত্র ১। স্মিথ অবশেষে সেঞ্চুরি দেখা পান ৪১ বলের মোকাবিলায়।

