মাধবপুর থানা পুলিশ মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ৭০০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল ও সিএনজি অটোরিকশাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মুর্শেদ আলমের নেতৃত্বে দেবনগর গ্রামে অভিযান চালিয়ে সুরত আলীর ছেলে দিদারুল ইসলাম ওরফে দারুলকে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। একই সময়ে হরষপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তেলিয়াপাড়া বর্ডিং এলাকা থেকে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সরাইল উপজেলার কালিগচ্ছ গ্রামের জাবেদ আলীর ছেলে সানোয়ার মিয়া, একই উপজেলার সৈয়দ টোলা গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জোবায়েদ মিয়া, সিএনজি চালক হেলাল মিয়াকে গ্রেফতার ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
