সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:৩১

ডেনিস রেড ক্রস-এর সহায়তায় সুনামগঞ্জে সদর উপজেলার সুরমা, কুরবাননগর, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নের বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের আয়োজনে জেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, কার্যনির্বাহী সদস্য মোহম্মদ এমদাদুল হক শাহজাহান, আজীবন সদস্য মো. বুরহান উদ্দিন, রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার কণিকা তালুকদার, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান, সাবেক যুব প্রধান মো. ফারুক মিয়া, জুনায়েদ আহমেদ, যুব প্রধান মাছুম আহমেদ, সদস্য শাহজাহান আলম সিদ্দিকী, ফারজানা আক্তার ঝর্ণা, আপন আহমেদ, ফাহিমা বেগম, জাকারিয়া, রিয়াদ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ৮০০ পরিবারের মধ্যে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ কেজি সুজি।

এদিকে, ঈদুল আজহাকে সামনে রেখে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে ১০ হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে ৬৯ মেট্রিক টন চাল ও মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে আরো ৮ মেট্রিক টন চালসহ ৭৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে হতদরিদ্র পরিবারের হাতে এ চাল তুলে দেন পৌরসভার মেয়র নাদের বখত। এ সময় উপস্থিত ছিলেন—প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল, উপজেলা ট্যাগ অফিসার মো. এনামুল হক, মোল্লাপৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার প্রমুখ।