মাধবপুরে বিদ্যুত্স্পৃষ্টে এক ব্যক্তি নিহত

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:৩১

মাধবপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আল আমীন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আল আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার হরিশ্যাম গ্রামের দুলাল মিয়ার মেয়ের জামাতা আল আমিন। গত রাতে শ্বশুরবাড়িতে একটি বৈদ্যুতিক লাইট স্থাপনের চেষ্টা করে। এ সময় বিদ্যুত্স্পৃষ্ট হলে পরে স্থানীয়রা তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।