বান্দরবানে বিনা মূল্যে চিকিত্সাসেবা ও ওষুধ বিতরণ

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:৩২

বান্দরবানে পনের আগস্ট স্মরণে বিনামূল্যে চিকিত্সা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ইমানুয়েল মেডিক্যাল সেন্টারে উদ্যোগে বিনামূল্যে চিকিত্সা সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো: শহিদুল এমরান, জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা: অংসুই প্রু, পাবত্য চট্টগ্রাম আঞ্চালিক পরিষদের সদস্য শফিকুর রহমান, কাজল কান্তি দাশ, ইমানুয়েল মেডিকেল সেন্টারের চেয়ারম্যান লক্ষী পদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, ফ্রি চিকিত্সা সেবায় মেডিসিন, গাইনি, দন্ত, চক্ষু সহ বিভিন্ন বিভাগের ৩০ জন ডাক্তার বিনামূল্যে এই চিকিত্সা সেবা কার্যক্রমে অংশ নিয়েছে।  দিনব্যাপী চিকিত্সা কার্যক্রমে প্রায় ৫শত গরীব-অসহায় রোগী সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বিনামুল্যে চিকিত্সা সেবা গ্রহণ করেছে। রোগীদের প্রয়োজনীয় ঔষুধও সরবরাহ করা হয়েছে।