রাউজান উপজেলায় এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন বিতরণ করা হয়েছে। ‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ’ পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমাবেশে এলজিএসপি-৩ এর আওতায় উপজেলা পরিষদে ২টিসহ ১৪ টি ইউনিয়নে একটি করে মোট ১৬টি মশক নিধন যন্ত্র ফগার ও ওষুধ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ভবন চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব যন্ত্র ও ঔষধ বিতরণ করেন। এই সময় উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধে সকাল ১১টায় উপজেলা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান , বাসা-বাড়ি সহ সকল স্থানে একযোগে ফগার মেশিনে ঔষধ ছিটানো, পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রচার অভিযান চালনা হয়।
