বড়াইগ্রামে বিদ্যুত্স্পৃষ্টে স্কুলছাত্র নিহত

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:৩৫

বড়াইগ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার সকালে বড়াইগ্রাম পৌরসভার দোকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান পৌরসভার লক্ষ্মীকোল মহল্লার মো. ঈমান হোসেনের ছেলে ও বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন চান্দু জানান, সকালে মেহেদী বড়াইগ্রামের দোকুলে তার নানার বাড়ি বেড়াতে যায়। সেখানে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুতায়িত টিনের বেড়ায় হাত দিলে সে স্পৃষ্ট হয়। পরে স্বজনেরা দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।