কচুয়ায় পানিতে ডুবে যমজ সহোদরের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:৩৩

কচুয়ার কাদলা ইউনিয়নের বরইগাঁও গ্রামে শুক্রবার দুপুরে খেলা করতে গিয়ে ডোবায় পড়ে দুই যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত দুই যমজ ভাইয়ের নাম রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম (৬)। তারা ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, যমজ দুই ভাই রফিক ও সফিক ঘটনার দিন দুপুরে বাড়ির পাশের বরইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে বিদ্যালয়ের পাশের ডোবায় পড়ে যায় তারা। পরে বাড়ির লোকজন ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।