ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে টাকা তুলে জাতীয় সংসদ নির্বাচন করবে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা চেয়েছে দলটি।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ।
দেশের সাধারণ মানুষকে অর্থ সহযোগিতা করার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির যেই প্রার্থীকে পছন্দ হয় অথবা পার্টিকে ডোনেট করুন। এই যে নির্বাচনী বৈতরণী সেটা পার হতে সহযোগিতা করুন, আমরা আপনাদের সমর্থনে নির্বাচিত হলে সংসদে গিয়ে আপনাদের ভয়েসটাই রেইজ করবো।’
তবে অর্থ ডোনেট করার সুনির্দিষ্ট কোনো সীমা নির্ধারণ করা হয়নি এবং সকলে সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা করতে পারবে বলে জানান তিনি।
সূত্র: বিবিসি বাংলা

