আমরা সবাই ঈশ্বরের সন্তান

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:৫৪

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার। গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে চার্চ পরিদর্শন করেন তিনি । রাষ্ট্রদূত বানিয়ারচর এসে পৌঁছালে খ্রিষ্টান ধর্মাবলন্বীর শত শত লোক তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানায়। পরে বানিয়ারচর ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ফাদার রিংকু গোমেজের সভাপতিত্বে এক আলোচনা সভায়  মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা সবাই ইশ্বরের সন্তান। এখানকার ইতিহাস সম্পর্কে ভালোভাবে অবগত হলাম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যাথলিক চার্চের বরিশাল বিভাগের বিশপ লরেন্স সব্রত হাওলাদার, ফাদার লাজারুচ গোমেজ, বিভুদান বৈরাগী প্রমুখ। উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী মিশেল, মুকসুদপুর-কাশিয়ানীর এসপি সার্কেল মো. আনোয়ার হোসেন ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, ওসি মোস্তফা কামাল পাশা, স্থানীয় ইউপি চেয়ারম্যান অখিল বৈরাগী প্রমুখ।

পরে রবার্ট মিলার ২০০১ সালে ৩ জুন ধর্মীয় অনুষ্ঠান চলাকালে বোমা বিস্ফোরণে  নিহত ১০ জনের শেষ শয্যার স্থানে গিয়ে মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করেন।