দাপুটে জয়ে রেকর্ড নবমবারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কচার্স

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৯:১৭

রেকর্ড নবমবারের মতো বিগ ব্যাশের ফাইনালে উঠেছে পার্থ স্কচার্স। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিডনি সিক্সার্সকে পাত্তাই দেয়নি দলটি। ৪৮ রানের বড় জয়ে পেয়েছে তারা। বিগ ব্যাশের ইতিহাসে এত বেশিবার ফাইনালে উঠার রেকর্ড নেই অন্য কোনো দলের।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পার্থে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করে পার্থ স্কচার্স। দলের মাত্র ৩ ব্যাটার বিশের কোটা ছাড়িয়েছে। সর্বোচ্চ ৪৯ রান করেন ফিন অ্যালান। অধিনায়ক অ্যাস্টন টার্নার ২৯ ও ঝাই রিচার্ডসন করেন ২০ রান। 

১৪৮ রান তাড়া করতে নেমে পার্থ স্কচার্সের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সিডনির ব্যাটাররা। এক স্টিভেন স্মিথ ছাড়া বিশের ঘর পার করতে পারেননি কোনো ব্যাটার। ২৪ বলে ৩৭ রান করেন স্মিথ।

পার্থের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মাহলি বেয়ার্ডম্যান। দুটি করে উইকেট নেন কুপার কনোলি ও ডেভিড পাইনে।

ইত্তেফাক/জেডএইচ