শেখ আব্দুর রহমান
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা, সংবাদপত্রের এজেন্ট শেখ আব্দুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। শেখ আব্দুর রহমান গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের পিতা। তার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ মাগরিব গৌরীপুর প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল ও কাল শুক্রবার পরিবারের পক্ষ থেকে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
০
