পর্দা নামছে বিপিএলের দ্বাদশ আসরের। শুক্রবার (২৩ জানুয়ারি) শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওওয়ারিয়র্স। এমন হাইভোল্টেজ ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান।
লিগপর্বে দুইবারের দেখায় রাজশাহী ও চট্টগ্রাম একটি করে ম্যাচ জিতেছে। শীর্ষে থেকে নাজমুল হোসেন শান্তর রাজশাহী এবং শেখ মেহেদীর চট্টগ্রাম প্লে-অফে নামে টেবিলের দুইয়ে থেকে।
ফলে শীর্ষ এই দুই দলের আবারও দেখা হয় প্রথম কোয়ালিফায়ারে। সেখানে রাজশাহীকে হারিয়ে ফাইনালে উঠে চট্টগ্রাম। আর ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ (কোয়ালিফায়ার) কাজে লাগিয়েছে সিলেট টাইটান্সকে হারিয়ে।
ফাইনালের ঠিক দেড় ঘণ্টা আগে হেলিকপ্টারে করে মাঠে আনা হয় বহুল কাঙ্ক্ষিত বিপিএলের ট্রফি। ট্রফি মাঠে আসার পর দুই দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত ফটোসেশন করেছেন। এবারের বিপিএল ট্রফি নিয়ে বেশ আলোচনা হয়েছে। ২৫ লাখ টাকা খরচ করে বানানো হয়েছে এই ট্রফিটি। যা হীরক খচিত।
রাজশাহী একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, কেইন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, এসএম মেহরব, জেমস নিশাম, আব্দুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্ডো, হাসান মুরাদ।
চট্টগ্রাম একাদশ: মির্জা বেগ, নাঈম শেখ, হাসান নওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আমির জামাল, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম, জাহিদুজ্জামান।

