ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার সকালে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। গতকাল মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, সম্প্রতি ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন রাষ্ট্রদূত মিলার। জাদুঘর পরিদর্শনকালে তিনি বলেন, আমরা একযোগে কাজ করব এবং বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান রেখেই সামনে এগিয়ে যাব। আর্ল রবার্ট মিলার গত ১৮ নভেম্বর ঢাকায় আসেন। ২৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।
