লা লিগায় রিয়াল–বার্সার দুর্দান্ত লড়াই, দুশ্চিন্তা বাড়ছে আর্সেনালের

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৪:৩০

জমে উঠতে শুরু করেছে ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলো। লা লিগা ও প্রিমিয়ার লিগে উত্তাপ এখন তুঙ্গে। বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই দুই লিগে শীর্ষস্থান নিয়ে চলছে নাটকীয় লড়াই।

লা লিগায় শিরোপার লড়াই দারুণভাবে জমে উঠেছে। যেখানে বার্সেলোনার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। আগের রাউন্ডে দুই দলের পয়েন্ট ব্যবধান নেমে এসেছিল একে। এই সপ্তাহে রিয়াল নিজেদের ম্যাচ জিতে বার্সাকে টপকে গেলেও গতকাল রাতে আবার শীর্ষে উঠেছে কাতালানরা।

অন্যদিকে প্রিমিয়ার লিগে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল আর্সেনাল। মনে হিচ্ছিলো অনায়াসেই শিরোপা নিজেদের করে নেবে তারা। তবে সেই পট পরিবর্তন হতে শুরু করেছে। শেষ তিন ম্যাচে দুটিতে ড্র করা আর্সেনাল গতকাল রাতে হেরে বসেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। 

এতে ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে আর্সেনাল। আর্সেনালের পয়েন্ট ৫০, সিটির ৪৬। দ্রুত ঘুরে না দাঁড়ালে শিগগিরই হয়তো শীর্ষস্থান হাতছাড়া করতে পারে মিকেল আরতেতার শিষ্যরা।

ইত্তেফাক/জেডএইচ