এবার বোরখা পরলেই হবে শাস্তি। ছেলে হোক বা মেয়ে কেউ কালো কাপড়ে নিজের মুখ ঢেকে প্রকাশ্যে আসতে পারবেন না। বোরখা তো পরা চলবেই না।
প্রায় দশ বছর ধরে রাজনৈতিক পর্যালোচনার পরে ২০১৮ সালের জুনে নেদারল্যান্ডে বোরখা ও নিকাব দিয়ে মুখ ঢাকা নিষিদ্ধ ঘোষিত হয়। এবার কার্যকর করা হল এই আইন। প্রকাশ্যে কোনও ব্যক্তি ওড়না বা কালো কাপড় দিয়ে মুখ ঢাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।
শিক্ষাক্ষেত্র, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিল্ডিং, হাসপাতাল ও রাস্তাঘাটে মুখ ঢাকা সমস্ত পোশাক নিষিদ্ধ করা হল এই দেশে। প্রকাশ্যে যাতে মুখ দেখে চেনা যায়, তার জন্যই এই ব্যবস্থা। ফলে নিকাব দিয়ে মুখ ঢাকতে পারবেন না মুসলিম মহিলারা।
আরো পড়ুন: গর্ত থেকে মুক্তি মিললো সেই কাদেরের
শুধু নিকাবই নয়। নিষিদ্ধ করা হল মুখ ঢাকা হেলমেট এবং মাস্কও। এই আইনের অমান্য করলে প্রায় ১৫০ ইউরো (বাংলাদেশি ঢাকায় ১৪১০৫) পর্যন্ত জরিমানা হতে পারে। নেদারল্যান্ডসকে অপরাধ মুক্ত করতেই এই পদক্ষেপ নিয়েছে ওই দেশের সরকার।
ইত্তেফাক/বিএএফ
