অবশেষে পোষা কুকুরকে বিয়ে করলেন এই তারকা

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৯:০০

কুকুরের সঙ্গে ঘর সংসার -কথাটি চিন্তা করা যায় না। চিন্তা না করা গেলেও এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটিয়েছেন বৃটিশ প্রাক্তন মডেল এলিজাবেথ হোড। তার বয়স ৪৫ বছর। তিনি ১৯৮০ সালের বিখ্যাত সাঁতারু। ২৫ বছর বয়স থেকে ডেট করছিলেন। এখনো পর্যন্ত ২২০ জন পুরুষকে ডেট করে অবশেষে বিয়ে করেছেন তার পোষ্য কুকুরকে।

২২০ জন পুরুষ ৬টি ডেটিং সাইট ঘুরে অবশেষে এলিজাবেথ পেয়েছেন পারফেক্ট ম্যাচ। বিয়ে করেছেন প্রিয় পোষ্যকে।

তিনি মনে করেন, এই পোষ্য ছাড়া তার জীবনে আদর্শ জীবনসঙ্গী আর কেউ হতেই পারেনা। এই বিয়ের অনুষ্ঠান একটি বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার হয়েছে।

আরো পড়ুন: এবার বোরখা নিষিদ্ধ করা হলো যে দেশে!

বিয়ের পরে এক গভীর চুম্বনের দৃশ্য শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।  এই নারীর বিয়ে করা পোষ্য কুকুরটির নাম লগান। তার বয়স মাত্র ৬ বছর।

ইত্তেফাক/বিএএফ