টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৭:১৯

নিরাপত্তা শঙ্কায় ভারতে না খেলার কথা জানিয়ে ৪ জানুয়ারি আইসিসিকে বিশ্বকাপের ভেন্যু বদলের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১ জানুয়ারি বোর্ডসভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। কিন্তু বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় তাদের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল না থাকলেও দেশটির হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন দুজন আম্পায়ার। তারা হলেন গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীত সৈকত। শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। সেখানে রয়েছে বাংলাদেশের এই দুই আম্পয়ারের নাম।

শরফুদ্দৌলা ইবনে শহীত সৈকত

আম্পয়ারের তালিকায় আরও রয়েছেন, রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, ওয়েন নাইটস, ডোনোভান কখ, জয়ারামন মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে এন পদ্মনাভান, আলাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রেইফেল, ল্যাংটন রুসেরো, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভীন্দ্রা বিমালাসিরি ও আসিফ ইয়াকুব।

গাজী সোহেল

এছাড়া পুরো বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ছয়জন। তারা হলেন, ইংল্যান্ডের ডিন কস্কার, অস্ট্রেলিয়ার ডেভিড গিলবার্ট, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ। 

ইত্তেফাক/জেডএইচ