মশা নিয়ে মশকরা

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২০:৫১

 সূর্য কুমার বৈষ্ণব

 

দেশে যখন গলাকাটা

গুজবের মহামারী,

তখনই শুরু হলো

মশা নিয়ে মশকারি।

 

কেউ বলে মশা মারতে

কামানেরে ডাক দে,

কেউ বলে বাঁচতে

জোরে করে হাঁক দে।

 

মশা কি এই সবে

কারো কথায় কান দেয়,

মশা আরো গুণগুণ

গানটাতে টান দেয়।

 

মশা জানে বাঙালি

কত যে বোকা,

এভাবেই চুষে খাবে

দিয়ে যাবে ধোঁকা।

চিড়াকান্দি আ/এ, হবিগঞ্জ।