কামান

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২০:৫১

 রায়হান ফেরদৌস

 

শহর কিংবা পল্লী গাঁয়ে

থাকবে মশা। কমন,

কোন উপায়ে যায় বলো তো?

মশার জ্বালা দমন।

মশা থেকে যায় না বাঁচা—

আর জ্বালালে কয়েল,

আঁধার রাতে মশা সাজে

সুন্দর বনের রয়েল।

ক্লান্ত দেহে মানুষ যখন

নাক ঢেকে ভাই ঘুমায়,

মশা এসে গান শুনিয়ে

সারা গায়ে চুমায়।

মশার জ্বালায় অতিষ্ট বেশ

সরলমনা  জামান,

মারতে মশা বাড়ির পাশে

বসায় বিশাল কামান।

কামান ছুঁড়ে জামান মিয়া

যখন মশা তাড়ায়,

পরে দেখে মশার সাথে

নিজের ঘরটা হারায়।