দামের প্রেসার

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২০:৫২

 বাসুদেব খাস্তগীর

 

আতর আলী বাজার করে ফিরেন কেঁপে কেঁপে

কাতর সুরে বউকে বলেন ‘প্রেসার দেখো মেপে।’

‘প্রেসার ছিল খুব স্বাভাবিক একটুখানি আগে

বাজার গেলেই তুমি এখন চটো ভীষণ রাগে।’

আতর বলে, ‘দেখো তো বউ ঝরছে গায়ের ঘাম

গ্যাসের দামটি বাড়লে বাড়ে সব জিনিসের দাম।

এ কথা আজ কেউ বুঝে না, বুঝবে বলো কারা?

আমরা যারা রোজ খেটে খাই, তারাই লক্ষ্মীছাড়া।

আর দেরি নয় আমার মাথায় মাখো ঠাণ্ডা তেল

হয়তো বা কাল দাম শুনে যে করব রে হার্ট ফেল।’