ঠা ট্টি স বো র্ড

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২০:৫৩

পাঠক, ঠাট্টার যেসকল বিভাগে আপনারা লিখতে পারেন—

 

ঠাট্টাঠক :এই বিভাগে আপনাদের রম্য আইডিয়াগুলো প্রকাশিত হয়ে থাকে।

 

পাঠক রম্য :আপনাদের পাঠানো মজার মজার রম্য গল্প নিয়েই আমরা এ বিভাগটি সাজিয়ে থাকি।

 

ঠাট্টািদন :হঠাত্ একদিন ঘটে যাওয়ার আপনার জীবনের মজার কোনো ঘটনা। যা পড়লে অন্যদের হাসতে হাসতে পেটে খিল ধরবে।

 

ঠাট্টাপত্র :ঠাট্টা নিয়ে আপনার ভালোলাগা, মন্দলাগা, চাওয়া-পাওয়া ইত্যাদি লিখে পাঠাতে পারেন এখানে।

 

ঠাট্টাড্ডা :প্রতিমাসে একবার করে বের হয়। এখানে একটি নির্দিষ্ট বিষয় উল্লেখ করে দেওয়া হয়, আপনারা সেই বিষয়ের ওপরে লিখে পাঠাতে পারেন।

 

ঠাট্টাছড়া :১৬/২০ লাইনের মধ্যে কোনো বিষয় নিয়ে মজার ছড়া।

 

v যা-ই পাঠান, খেয়াল রাখবেন সেটি যেন মজার/হাসির হয়।

v মেইলে লেখা পাঠানোর সময় সাবজেক্টের ঘরে অবশ্যই বিভাগের নাম উল্লেখ করতে হবে।

v কোনো বিষয়/দিবসভিত্তিক লেখা পাঠাতে চাইলে ঠাট্টা প্রকাশের সময় হিসাব করে ন্যূনতম সাতদিন পূর্বে পাঠাবেন।

v লেখার সঙ্গে আপনার নাম-ঠিকানা উল্লেখ করবেন।

v একই লেখা একাধিক পত্রিকায় পাঠাবেন না।

v অন্যের লেখা নিজের নামে প্রকাশের জন্য পাঠাবেন না।