ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১

এখন বাংলা বছরের মাঘ মাস চললেও প্রকৃতির ব্যবহারে তা খুব একটা বোঝা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ সোমবার (২ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, সেইসঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সে সঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা। এ ছাড়াও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ইত্তেফাক/এটিএন