আমি কিন্তু অনেক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছি। দর্শকরা পছন্দ করেন আমার রোমান্টিক নাটকগুলো। দর্শকদের জন্যই আমি কাজ করি। তাঁরা যা পছন্দ করবেন, তাই তো করবো আমি। ইদানিং অনেকে বলে, অপূর্ব একইরকম অভিনয় করে। যাঁরা হেটার্স তাঁরা এমনটা বলবেই। আমি মনে করি, প্রত্যেক শিল্পীর আলাদা বৈশিষ্ট্য থাকবে। আমার কাছে বৈচিত্র্যময় গল্পের প্রস্তাব আসে। কিন্তু সে ধরনের গল্পের জন্য একজন অভিনয়শিল্পীকে যথেষ্ট সময়ও দিতে হয়।
রোমান্টিক নাটকে নিয়মিত কাজ করা প্রসঙ্গে
অভিনেতা অপূর্ব
